1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

আইসিসির সংশোধনীতে বিসিবির আপত্তি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

আইসিসির গঠনতন্ত্র সংক্রান্ত কয়েকটি ধারা নিয়ে অনেক আগেই আপত্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আরও কয়েকটি পরিবর্তনে আপত্তি রয়েছে বিসিবির। খারাপ পারফমেন্সে পূর্ণসদস্য থেকে সহযোগী সদস্য বানিয়ে দেওয়ার নতুন ধারা যুক্ত হচ্ছে নতুন গঠনতন্ত্রে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যেই বিষয়টিতে বিসিবির অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এই মর্যাদা হওয়া উচিত অপরিবর্তনীয়।
বিসিবির এমন নেতিবাচক অবস্থান নতুন গঠনতন্ত্র পাস হওয়ার ক্ষেত্রে বিতর্ক উস্কে দিতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। কারণ নতুন গঠনতন্ত্র নিয়ে হওয়া কার্যকরী কমিটির অন্যতম সদস্য নাজমুল হাসান পাপন। তাই এ নিয়ে আইসিসির চিফ অপারেটিং অফিসার ইয়েন হিগিনসকে পাপন জানিয়েছেন, ‘বিসিবির পরিচালকবৃন্দ পুরোপুরিভাবেই এর বিরোধিতা করেছে।’
এ নিয়ে এই সপ্তাহেই খসড়াটি চূড়ান্ত হওয়ার কথা। এ নিয়ে পাঠানো চিঠিতে পাপন লিখেছেন, ‘খসড়া মূল্যায়নের পর মনে হচ্ছে বর্তমান ১০ পূর্ণসদস্যের মর্যাদার কোনও পরিবর্তন কাম্য নয়। যে কোনও পরিস্থিতিতে বিষয়টি হওয়া উচিত অপরিবর্তনীয়।’
এ ক্ষেত্রে বিসিবি আরও জানিয়েছে, এ ধরনের পরিবর্তন হওয়া উচিত সহযোগী সদস্যের বেলাতেই। সম্প্রতি সহযোগী সদস্য থেকে পূর্ণসদস্যের মর্যাদা পাওয়া আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিষয়টিকেই ইঙ্গিত করেছে বিসিবি।
যারা শর্ত বিশেষে এই ধরনের মর্যাদা পেয়েছে তাদের ক্ষেত্রে পারফরম্যান্স মূল্যায়নের কথা লিখিত আকারে জানিয়েছেন বিসিসি সভাপতি। একইভাবে নারী ক্রিকেট দলের পারফরম্যান্স পূর্ণসদস্য মর্যাদা বিচারের নির্ণায়ক হতে পারে না বলেও আপত্তি তুলেছেন পাপন। তার দাবি অনেক দেশই এ নিয়ে অবকাঠামো এখনও উন্নয়ের পর্যায়ে রয়েছে। বলা হচ্ছে, বিসিবি সভাপতির এমন আপত্তি গঠনতন্ত্র পাস হওয়াতে বিঘ্ন তৈরি করতেও পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!