1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

মৌলভীবাজারে অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৬

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৭০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এএসআই) শিলা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জাহাঙ্গির তালুকদার (৩৮), সাজনা বেগম (২৮), শাহাদাৎ তালুকদার (২৬), সায়িফ আহমদ। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো ইয়াছমিন বেগম (৩০), নুরজাহান বেগম (৩), মোস্তাক মিয়া (৪)

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি যাত্রী নাহিদ তালুকদার (২২) ও চালক লায়েক মিয়া ঘটনাস্থলেই নিহত হন। নিহত নাহিদের বাড়ি শেরপুরে এবং লায়েছের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর থানার তাজপুর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত ৭ নারী, পুরুষ ও শিশুকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। সেখানে আসার পর ৪ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) শিলা বেগম ও উপ-পরিদর্শক সেলিম আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় বলেন, ছয়জনের মরদেহ হাসপাতালে এসেছে। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!