1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪

ঠাকুরগাঁওয়ে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের ২৯ মাইল হাড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার মিরপুরের হামিদুর রহমানের ছেলে কাভার্ড ভ্যান চালক সাজ্জাদ (৫০) ও এক বাসযাত্রী মসিউর (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাড়িপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে কাজী ফার্ম লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক সাজ্জাদ ও এক বাসযাত্রী মসিউর ঘটনাস্থলেই মারা যান।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা. জিন্নাত পারভীন জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। এ কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!