1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

ফজলুল হকের অসীম মমত্ববোধ এদেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য শেরেবাংলা এ কে ফজলুল হকের অসীম মমত্ববোধ এদেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে।
তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে আজ দেয়া এক বাণীতে একথা বলেন। আগামীকাল ২৭ এপ্রিল শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং কৃষক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বাণীতে তিনি বলেন, দেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে শেরেবাংলা আজীবন কাজ করে গেছেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি দরিদ্র কৃষক এবং প্রজাদের স্বার্থ সুরক্ষার জন্য কৃষি ঋণ আইন, বেঙ্গল প্রজাস্বত্ব (সংশোধনী) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন।
রায়তদের ওপর প্রথাগতভাবে জমিদারগণ যে আবওয়াব ও সেলামি ধার্য করতেন তিনি তার বিলোপ সাধন করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সাহসী নেতৃত্ব, উদার ও পরোপকারী স্বভাবের জন্য জনগণ তাঁকে ‘শেরে বাংলা’ বা ‘বাংলার বাঘ’ খেতাবে ভূষিত করেন।
প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!