1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

হাওর অঞ্চলে কৃষকদের পাশাপাশি জেলেদেরও ভিজিএফ দেয়া হবে : ত্রাণ মন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, হাওর অঞ্চলে কৃষকদের পাশাপাশি জেলেরাও কর্মহীন হয়ে পড়েছে। তাই কৃষকদের পাশাপাশি জেলেদেরও ভিজিএফ দেয়া হবে।
আজ বুধবার সচিবালয়ের সভাকক্ষে হাওর অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির উপর এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহাম্মদসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ইতোমধ্যে বিকল্প কর্মসংস্থানের জন্য জেলাভেদে ১০-১৫ কোটি টাকা ছাড় করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের আওতায় এ কর্মসংস্থান করা হবে। পাশাপাশি এই অঞ্চলের সকলের বিকল্প কর্মসংস্থান করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিকভাবে হাওর অঞ্চলের ৩ লক্ষ ৩০ হাজার প্রান্তিক দরিদ্র লোককে ভিজিএফ সহায়তা দেয়া হবে। এ সংখ্যা বাড়তে থাকলে বাড়তি লোকদেরও সহায়তা করা হবে। এর পাশাপাশি সুলভ মূল্য ও ওএমএস কার্যক্রম চলমান থাকবে।
মায়া বলেন, হাওর এলাকার ত্রাণ বিতরণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রত্যেক জেলায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব/অতিরিক্ত পর্যায়ের কর্মকর্তা পাঠানো হয়েছে। এর বাইরে অতিরিক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকৌশলী পদায়ন করা হয়েছে। ত্রাণ বিতরণে যে কোন অনিয়ম বরদাস্থ করা হবেনা।
এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হাওর এলাকার কর্মকর্তাদের ছুটি ও প্রেষণ বাতিল এবং শূন্যপদে পদায়নের জন্য তিনি সকল মন্ত্রণালয়কে অনুরোধ করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!