1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

সৈয়দপুর বাইপাসে পিকআপ উল্টে ১২জন নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় পিকনিকের যাত্রীভর্তি একটি পিকআপ ভ্যান উল্টে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ১১জন।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত দশটার দিকে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ এলাকার আহমদ প্লাইউড ফ্যাক্টরীর কাছে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সৈয়দপুর থানার ওসি শাহাজাহান পাশা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে একদল তরুণ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে পিকনিক শেষে সন্ধ্যার দিকে দেবীগঞ্জের উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে সৈয়দপুরের বাইপাস মহাসড়কের ধলাগাছ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি নৈশকোচ পিকআপের পেছনের অংশে ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এতে পিকাআপভ্যানে থাকা আটজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে ১৩ জন। আশেপাশেল লোকজন তাৎক্ষণিক তাদের সৈয়দপুর সরকারি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

ওসি জানান, আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও চারজন মারা যান। আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, নিহতরা সবাই নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা এবং চওড়া ইউনিয়নের নতিবাড়ি চৌরঙ্গি এলাকার। তাদের বসয় ১৬-২০ বছরের মধ্যে।

নিহত নয়জনের মধ্যে প্রাথমিক ভাবে চারজনের নাম জানা গেছে। এরা হলেন- মারুফ, শামীম, নুর ইসলাম ও আল আমিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!