1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম মোল্লা (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ধারালো রামদা। পুলিশের দাবি- সে ডাকাত ছিল।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে দৌলতপুরের শেয়ালা-আদাবাড়ীয়া মোড়ে পাকা রাস্তার পাশে একটি মাঠে একদল ডাকাত নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সেলিম মোল্লা নামের এক ডাকাত ও তিন পুলিশ সদস্য আহত হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে গোয়েন্দা পুলিশ ২টি এলজি, ১ রাউন্ড বন্দুকের কার্তুজ, ২টি রামদা উদ্ধার করেছে।

নিহত সেলিম মোল্লা দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের আলেক মোল্লার ছেলে।

কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত ডাকাত সেলিম মোল্লার বিরুদ্ধে ২টি হত্যা মামলা, ডাকাতিসহ অন্তত ১ ডজন মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!