1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নাশকতার মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ২৫ নেতাকর্মীর ৫ বছরের কারাদন্ড

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহাসড়ক অবরোধ করে গাড়ী ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া নাশকতার মামলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৫ নেতাকর্মীকে পাঁচ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকের কাছে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুানাল আদালতের বিচারক মো. মইনুল হাসান ইউসুব এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দন্ডপ্রাপ্তরা হলো- গোবিন্দগঞ্জ  উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোকাদ্দেম হোসেন সজল, সাধারণ সম্পাদক কাজী এহসানুল কবীর রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল মতিন প্রধান, যুগ্ম আহবায়ক আবদুল মোন্নাফ চৌধুরী, পৌর যুবদলের সভাপতি লিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দিবাশিষ কুমার চাকী কাজল, ছাত্র নেতা জিটু, গোবিন্দগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মন্ডল রতন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দন্ডপ্রাপ্ত অন্য আসামিদের নাম জানা যায়নি।

দ্রুত বিচার ট্রাইব্যুানাল আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. মাজেদুর ইসলাম প্রধান তুহিন জানান, ২০১৩ সালের ৩০ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে গোবিন্দগঞ্জ এলাকায় পঞ্চগড়গামী একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ বাদি হয়ে যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ২৫ নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলা চলাকালে পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। মঙ্গলবার আদালতের বিচারক শুনানী শেষে প্রত্যেককে ৫ বছর করে কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তবে আসামিদের গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ শুরু হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!