1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নন্-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ নন্-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক অফিসের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। নন্-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী গাইবান্ধা জেলা কমিটি এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আব্দুল হালিম সরকার, সাধারণ সম্পাদক মাহমুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক সরকার, সরোয়ার জাহান, ময়নুল হক প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীত করণ করা হয়েছে। ইতোমধ্যে সারাদেশে ১ হাজার ৫শ’ প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণী পর্যন্ত খোলা হয়েছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বিনা বেতনে পাঠদান করে আসলেও তারা কোন বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই বক্তারা নন্-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!