সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

সুন্দরগঞ্জে অবৈধ টোল ও চেন আদায় বন্ধের দাবীতে অটো শ্রমিকদের বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

ফলগাছা বাজারের অটো মালিক দুদু মিয়া জানান, গত কয়েকদিন আগে আমার অসুস্থ আত্মীয়কে দেখতে পাচপীর বাজারে অটো চালিয়ে যাই। কোন যাত্রী ছিলো না, তার পরেও আমাকে ৭০ টাকা টোল ও চেন দিতে হয়েছে। অটো মালিক বেলাল হোসেন বলেন, আমার অসুস্থ মাকে চিকিৎসা করাতে হাসপাতালে আসি। সেদিনও আমাকে টোল ও চেন দিতে হয়েছে। এছাড়াও বিভিন্ন অটো মালিক বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিক্ষোভ শেষে অনুষ্ঠিত পথসভায়।

অবৈধ টোল ও চেন আদায় বন্ধের দাবীতে আজ রোববার বিকেলে এক বিক্ষোভ ও পথ সভা করেছেন উপজেলা ব্যাটারি চালিত অটো বাইক জাতীয় শ্রমিক কমিটির নেতৃবৃন্দ। মীরগঞ্জ বাজার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা প্রশাসন চত্বর হয়ে মহিলা ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ করেন। বিক্ষোভ মিছিলে শত-শত অটো বাইক শ্রমিকরা তাদের অটো চালিয়ে এ বিক্ষোভ করেন। অটো শ্রমিকরা এ সময় উপজেলা পরিষদ চত্বরের বটতলায় এক আলোচনা সভায় আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাটারি চালিত অটো বাইক জাতীয় শ্রমিক কমিটি উপজেলা সভাপতি রিপন মিয়া, সহ-সভাপতি আঃ রাজ্জাক মিয়া, আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজু মাষ্টার, সহ-সাংগঠনিক হযরত আলী ও দপ্তর সম্পাদক রুস্তম আলী প্রমূখ।

বক্তারা অবিলম্বে টোল ও চেন আদায় বন্ধের জোর দাবী জানান তাদের বক্তব্যে। তা নাহলে বিভিন্ন আন্দোলন অব্যাতহ থাকবে অটো শ্রমিকদের। পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম গোলাম কিবরিয়া জানান, বিষয়টি আমি জেনেছি। দ্রুত সকলের সাথে বসে সমাধান করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft