শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আইপিএলে ফিক্সিংয়ে যুক্ত বলিউড তারকা আরবাজ খান!

  • আপডেট হয়েছে : শনিবার, ২ জুন, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা নেমেছে মাত্র কদিন হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি শেষ হতে না হতেই একটা চমক জাগানিয়া খবর পাওয়া গেছে, এই আসরে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলিউড তারকা আরবাজ খান। বিষয়টি তিনি স্বীকারও করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের খবরে জানা গেছে, শনিবার পুলিশের জেরায় আইপিএলে ফিক্সিংয়ে যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছেন আরবাজ। এখন শোনা যাচ্ছে এই তালিকায় বলিউডের আরো অনেকেই জড়িত রয়েছেন।

সম্প্রতি মুম্বই পুলিশ কয়েকজন বুকিকে গ্রেপ্তার করে। যাদের মধ্যে একজন সোনু জালানই পুলিশকে আরবাজের নাম জানিয়েছেন। সে তথ্যের ভিত্তিতে এই বলিউড তারকাকে পুলিশ জেরা করলে তিনি তা স্বীকার করেন।

এদিন সোনু ও আরবাজকে মুখোমুখি বসিয়ে জেরা করে মুস্বাই পুলিশ। সেখানেই সালমান খানের ভাই ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

আরবাজ শুধু আইপিএলেরই নয় বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচেও নাকি ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আর সেটা স্বীকারও করেছেন তিনি।

গত আইপিএলে ফিক্সিংয়ে আরবাজ বেশ কিছু টাকা হেরে গেছেন বলে জানা গেছে। সে অঙ্কটা বেশ বড়ই, দুই কোটি ৮০ হাজার টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, আরবাজের সঙ্গে ফিক্সিংয়ে জড়িত থাকা সোনুর সঙ্গে আন্তর্জাতিক ডন দাউদ ইব্রাহিমের নাকি যোগাযোগ রয়েছে। দেশটির পুলিশও তেমনটাই দাবি করছে। তারা নাকি ‘জুনিয়র ক্যালকাটা’ ছদ্মনামে নামে ফিক্সিং করে থাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft