1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

১০১ বছর বয়সে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন বৃদ্ধা!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ভারতীয় অ্যাথলেট মান কাউর ১০১ বছর বয়সে এসে ১০০ মিটার স্প্রিন্টের সোনা জিতেছেন ওয়ার্ল্ড মাস্টার্স গেইমসে। অকল্যান্ডে সোমবার এই দৌড় শেষ করতে ভারতীয় এই দিদিমা সময় নেন এক মিনিট ১৪ সেকেন্ড, যা উসাইন বোল্টের বিশ্ব রেকর্ডের চেয়ে মাত্র ৬৪.৪২ সেকেন্ড বেশি!

বিবিসি জানিয়েছে, এই বয়স ক্যাটাগরির স্প্রিন্টের একমাত্র প্রতিযোগী হওয়ায় দৌড় শুরুর আগেই মান কাউরের সোনার মেডেল নিশ্চিত ছিল। ট্র্যাকে নামার আগে চিকিৎসকরা শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন, এই ধকল তিনি নিতে পারবেন কি না।

আর দৌড় শেষে মান কাউর পদক জয় উদযাপন করেন নাচের ছন্দে। নিউ জিল্যান্ডের সংবাদ মাধ্যম শতায়ু এই নারীর নাম দিয়েছে চণ্ডিগড়ের বিস্ময়। পাঞ্জাবি এক দোভাষীর সহায়তা নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “খুব ভালো লাগছে আমার। আমি খুব উপভোগ করেছি।”

মান কাউর জানান, দৌড় তিনি ছাড়ছেন না, সুযোগ এলেই আবার ট্র্যাকে নামবেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, মান কাউরের অ্যাথলেটিক ক্যারিয়ার শুরুই হয়েছে মাত্র আট বছর আগে, তখন তার বয়স ৯৩ বছর।

ছেলে গুরদেভ সিং তার সঙ্গে ইন্টারন্যাশনাল মাস্টার্স গেইমস সার্কিটে অংশ নেওয়ার পরামর্শ দিলে বিষয়টা মনে ধরে মান কাউরের। মেডিকেল পরীক্ষায় সবুজ সংকেত আসার পর ছেলের সঙ্গে নেমে যান ট্র্যাকে। এর পর থেকে মা-ছেলে দৌড়ে বেড়াচ্ছেন বিশ্বের নানা প্রান্তে। আগামীতে ২০০ মিটার দৌড় আর শট পুটেও নিজেকে পরখ করে দেখতে চান মান কাউর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!