শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

এনসিটিএফ এর উদ্যোগে গাইবান্ধায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ৩১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটি।

বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা এর সহযোগিতায় ইফতার মাহফিলে ১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু সহ ৪০ জন এনসিটিএফ সাধারণ সদস্য, জেলা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করে।

ইফতার মাহফিলে দেশ ও জাতির ও সকল শিশুর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ইফতার মাহফিলে এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মো. মশিউর রহমান মুছা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও এনসিটিএফ এর উপদেষ্টা মো. রেজাউল করিম, শিশু একাডেমী গাইবান্ধা এর লাইব্রেরিয়ান মোছা. রেবেকা পারভীন, এনসিটিএফ জেলা কমিটির সাবেক সভাপতি মো.আশিকুর রহমান শাওন, এনসিটিএফ এর সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ উল ইসলাম তুষার, জেলা ভলান্টিয়ার শ্রাবনী আক্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft