সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

বিএনপির প্রতিনিধি দল দুপুরে নির্বাচন কমিশনে যাচ্ছেন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে কথা বলতে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগরস্থ নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান বিএনপির প্রতিনিধি দলে থাকবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের সময় গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের প্রত্যাহার, সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দিয়ে আচরণবিধির সংশোধনী বাতিল করা, বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি দলের পক্ষ থেকে তুলে ধরা এবং ভোটের এক সপ্তাহ আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft