সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

গাইবান্ধার কাবিলের বাজারে সিএনজির ধাক্কায় নিহত ১, আহত ২

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় অটোরিক্সা ও সিএনজির থাক্কায় আব্দুল হাই মিয়া (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল হাই সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগা বাজার গ্রামের আব্দুস ছোবহান মিয়ার ছেলে। আহতরা হলেন ওই উপজেলার খোলাহাটী ইউনিয়নের বাড়–ইপাড়া দত্তের খামার গ্রামের জাহেদুল হকের ছেলে মজনু মিয়া অপর জন হলেন একই উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আজিজ ব্যাপারীর ছেলে আব্দুল মাজেদ।

২৭ মে রবিবার রাত ১০টায় সদর উপজেলার কাবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাবিলের বাজারের অদুরে যাত্রী নামিয়ে দেওয়ার জন্য অটোরিক্সাটি দাড় হলে পিছন দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী একটি সিএনজি সজোড়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হয়। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে একজনকে ডাক্টাররা মৃত্য বলে ঘোষণা করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft