1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৯৮ বার পড়া হয়েছে

যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর মুগদা থানা এলাকার বাসিন্দা মো. সেলিম (৬০) নামে এক বৃদ্ধকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলী আলী আসগর স্বপন বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সেলিম ভুয়া অভিভাবক সেজে মানিকনগর মডেল হাইস্কুলের প্রধান গেটে  দাঁড়িয়ে থাকতেন এবং  ক্লাস ছুটি হলে ভিড়ের মধ্যে তিনি ছাত্রীদের শরীরে হাত দিতেন। অভিযোগ পেয়ে ওই স্কুলের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফেরদৌস ইসলাম মুগদা থানায় আসামির বিরুদ্ধে ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক  মো.  রফিকুল ইসলাম  ২০১৩ সালের ২১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!