1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে ইভটিজিং-এ প্রতিবাদকারী স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শালমারা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মাষ্টার ইভটিজিং-এ প্রতিবাদ করায় তার উপর হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে শালমারা উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন আওয়ামীলীগ, কমিউনিটি পুলিশিং, এলাকাবাসীর যৌথ উদ্যোগে শালমারা রেলষ্টেশনের দু’ধারে শতশত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচী চলাকালে শালমারা ইউপি আওয়ামীলীগ সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফুর, প্রধান শিক্ষক ফারুক আহাম্মেদ, মাদ্রাসা সুপার আবুল কাসেম, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রধান, সহকারী শিক্ষক আবুল বাসেদ, মশিউর রহমান,আশরাফুল, জুয়েল, জাহাঙ্গীর আলম, সাজাহান আলী।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রফিকুল ইসলাম মাষ্টার হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তিসহ  বিক্ষুব্ধ জনতা ওই হামলাকারীদের বিচারের দাবীতে স্লোগান দিয়ে রেলপথে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করে।  পরে জেলা আওয়ামীলীগের নেতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু ও এসআই সফি, এএস আই আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিমের বরাতে দ্রুত বখাটের গ্রেফতারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।

উল্লেখ্য’গত ২০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে শালমারা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মাষ্টার ইভটিজিং-এ প্রতিবাদ করায় ১০/১২ জনের বখাটে যুবক তাকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে এলোপাথারী কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনার্জ মজিবুর রহমান পিপিএম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!