সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

রীতিমত ঝড় তুলেছে শাকিবের দুই নায়িকার রোম্যান্স! (ভিডিও)

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

 

বিনোদন ডেস্ক: সবে মাত্র একটি পোস্টার প্রকাশ্যে এসেছে। তাতেই আলোচনার তুঙ্গে ছবিটি। এছাড়া যৌথ প্রযোজনা নাকি সাফটা চুক্তিতে আমদানি, এই ইস্যুতেও খবরের শিরোনামে রয়েছে ছবিটি। হ্যাঁ, বলছি ‘ভাইজান এলো রে’ ছবির কথা। যেটাতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান এবং কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল সরকার।

পোস্টারের পর টিজার বা গান প্রকাশ হবে এটাই স্বাভাবিক। ‘ভাইজান এলো রে’ ছবির ক্ষেত্রেও এটাই হয়েছে। রোববার সকালে প্রকাশ হয়েছে ছবিটির প্রথম গান ‘বেবি জান’। গানটির জন্য দর্শকমহলে যে ব্যাপক আগ্রহ ছিলো, সেটাই যেন প্রমাণ হলো। কেননা প্রকাশের পর অন্তর্জালে রীতিমত ঝড় তুলেছে এটি।

মাত্র দুই ঘন্টায় গানটি উপভোগ করেছেন ৬০ হাজারের বেশি দর্শক। শুধু তাই নয়, গানের কমেন্ট বক্সেও একের পর এক প্রশংসার বাক্য জমা পড়ছে। অর্থাৎ ভাইজানের সঙ্গে দুই নায়িকার রোম্যান্স দর্শকরা ভালোভাবেই গ্রহণ করেছেন।

‘বেবি জান জান বলে আমার জান নিয়েছে’-এমন কথার গানটি লিখেছেন ও সুর-সংগীত করেছেন দোলান মৈনাক। গেয়েছেন বলিউডের গায়ক নাকাশ আজিজ ও অন্তরা মিত্র। বলিউড কোরিওগ্রাফার আদিল শেখের নির্দেশনায় ‘বেবি জান’ গানে শাকিবের সঙ্গে রোম্যান্সে মেতেছেন শ্রাবন্তী ও পায়েল।

এক শাকিব চঞ্চল, সাহসী আর স্টাইলিশ, আরেকজন বোকাসোকা আর ভদ্র। দু’জনের সঙ্গে শ্রাবন্তী ও পায়েলের দুই রকমের রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে গানের দৃশ্যে। গানটির শুটিং হয়েছে লন্ডনে।

কলকাতার জনপ্রিয় নির্মাতা জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব, শ্রাবন্তী ও পায়েল ছাড়া আরো অভিনয় করছেন দীপা খন্দকার, মনিরা মিঠু প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। আগামী ঈদকে উপলক্ষ করে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft