1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইউরোপের প্রবাসী ভোটারদের নিয়ে বসনিয়ায় সমাবেশ করবেন এরদোগান - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

ইউরোপের প্রবাসী ভোটারদের নিয়ে বসনিয়ায় সমাবেশ করবেন এরদোগান

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ মে, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

বসনিয়ার রাজধানী সারায়েভোতে তুর্কি প্রবাসী ভোটারদের নিয়ে একটি সমাবেশ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

কয়েকটি ইউরোপীয় দেশ তাদের মাটিতে তুর্কি রাজনীতিবিদদের নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেয়ার পর এরদোগান এই ঘোষণা দিলেন।

দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরে এরদোগান সাংবদিকদের বলেন, ‘এমন একটি পরিবেশে যেখানে কিছু দেশ আমাদের প্রচারাভিযান চালানোর অনুমতি দেয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক করছে। এমতবস্থায় আমরা বসনিয়া-হার্জেগোভিনায় আমাদের নাগরিকদের সঙ্গে একত্রিত হতে চাচ্ছি। আমরা বসনিয়ায় একটি হলরুমে ইউরোপীয় দেশে আমাদের নাগরিকদের সঙ্গে একত্রিত হব।’

তিনি বলেন, ‘অন্যদিকে, আমাদের নাগরিকরাও ইউরোপে বসবাসরত অন্যান্য দেশে তাদের প্রচারণা চালিয়ে যাবে।’

সারায়েভোতে ওই সমাবেশটি কবে অনুষ্ঠিত হবে তা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি। তবে, আগামী ২০ মে এটি অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

আগাশী ২৪ জুন তুরস্কে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে প্রায় দেড় বছরের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জনসাধারণের উদ্বেগের দোহাই দিয়ে জার্মানি, অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডস ইতোমধ্যে ঘোষণা করেছে যে তাদের দেশে তারা তুর্কি রাজনীতিবিদদের প্রাক নির্বাচনী প্রচারণা চালানোর অনুমতি দেবে না।

এরদোগান বলেন, ‘নির্বাচনী প্রচারণা থেকে তুর্কি রাজনীতিবিদদের নিষিদ্ধ করা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না। আমরা ইউরোপীয় দেশগুলির নির্বাচনে জয়ী নেতাদের অভিনন্দন জানাতে কখনো দ্বিধা করি নি। কারণ আমরা ভাল সম্পর্ক চাই এবং আমরা তাদের সঙ্গে সুসম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে চাই।’

এরদোগান পশ্চিমা মিডিয়া কভারেজেরও কড়া সমালোচনা করে বলেন, আমাদের নিয়ে পশ্চিমা মিডিয়ার এই প্রবণতা নতুন কিছু নয়।

এরদোগান বলেন, ‘২৪ জুনের জন্য আমাদের নির্বাচনী ঘোষণাপত্র প্রস্তুত। রবিবার (৬ মে) আমি এটি ঘোষণা করব। ২৪ জুন তুরস্কের জন্য একটি নতুন যুগের শুরু হবে। আমি অন্য নেতাদের উদ্দেশ্য সম্পর্কে জানি না কিন্তু আমাদের উদ্দেশ্য অত্যন্ত বড় কিছু। আমরা দৃঢ়, সমৃদ্ধ এবং মুক্ত তুরস্ক অর্জনের জন্য দৃঢ়সংকল্পবদ্ধ।’

সাম্প্রতিক সপ্তাহে দেশটির মূল বিতর্কগুলির মধ্যে অন্যতম ছিল আব্দুল্লাহ গুলের সম্ভাব্য মনোনয়ন। সাবেক এই প্রেসিডেন্টকে নির্বাচন না করতে হুমকি দেয়া হয়েছে বলে বিরোধীদলীয় নেতার অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে এরদোগান এই বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমাকে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবেন না। এই বিষয়ে বিবৃতি দেয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কি হচ্ছে তা সবাই বেশ ভাল করেই জানেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft