1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আজ ঢাকায় শুরু হচ্ছে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

আজ ঢাকায় শুরু হচ্ছে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ মে, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

ঢাকায় আজ শুরু হচ্ছে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের ৪৫তম অধিবেশন। দুই দিনের এই সম্মেলনে রোহিঙ্গা সঙ্কটের ওপর বিশেষ নজর দেয়া হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অধিবেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫৬টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬শ’ প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’

এবারের সম্মেলনে রোহিঙ্গা সঙ্কটের ওপর বিশেষ নজর দেয়া হবে বলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন।

এদিকে শুক্রবার সম্মেলন শুরুর আগে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

আজকের সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে আলোচিত হবে।

ঢাকায় সিএফএম বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পাবে সেগুলো হল- মুসলিম বিশ্বের সংঘাত ও চ্যালেঞ্জগুলো, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্বব্যাপী মুসলমানরা যে ধরনের মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে কিভাবে সেগুলোর সমাধান করা যায়, বিশ্বব্যাপী যে ইসলামোফোবিয়া তৈরি হয়েছে তা দূরীকরণের উপায় যথা- সভ্যতা ও সংস্কৃতির আন্তঃসংলাপ, মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক উন্নয়ন, ওআইসি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিষয়সহ বিভিন্ন ধরনের সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করা প্রভৃতি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি, সম্মেলনে আলোচ্য বিষয় সংক্রান্ত সব সিদ্ধান্ত, ঢাকা ঘোষণাপত্র এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো আউটকাম ডকুমেন্ট হিসেবে গৃহীত হবে। সিদ্ধান্তগুলোর মধ্যে কয়েকটি যথা- কানেক্টিভিটি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিষয়ে মিডিয়ার ব্যবহার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওআইসি চেয়ার প্রতিষ্ঠা বাংলাদেশের প্রস্তাবিত। এছাড়া দারিদ্র্য বিমোচন, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বাংলাদেশের কিছু প্রস্তাব রয়েছে।

সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ আগামী ১ বছর ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স’র (সিএফএম) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।

বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা
সৌদিআরবের জেদ্দায় ওআইসির সদর দফতরের সহকারী মহাসচিবের (বিজ্ঞান ও প্রযুক্তি) এশীয় গ্রুপের একটি পদের জন্য সিএফএম সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এই পদে আগেই প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) রাষ্ট্রদূত কামরুল আহসানকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি ওআইসির সদস্যভুক্ত আরেকটি দেশ কাজখস্তান এ পদে মনোনয়ন দিয়েছে। এশিয়ার ১৮টি দেশের মধ্যে বাংলাদেশ জয়লাভে প্রয়োজনীয় ১০টি দেশের সমর্থন পাবে বলে আশাবাদী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft