1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

‘সুশাসন ছাড়া দেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন’

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

তত্ত্বাবধান সরকারের সাবেক উপদেস্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলী খান বলেছেন, সুশাসন ছাড়া বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন। বাংলাদেশে সুশাসন নিচের দিকে যাচ্ছে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি থামছে না।

আজ দুপুরে হোটেল লেকশোরে বিআইডিএস আয়োজিত বিআইডিএস ক্রিটিকাল কনভারসেশন ২০১৭ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আকবর আলী বলেন, দেশের সুশাসন ও অভ্যন্তরীণ ব্যাপারে বিশ্বব্যাংকের হস্তক্ষেপেরর কোনো দরকার নেই। তাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তাদের এই হস্তক্ষেপ একটা ঝামেলা। তিনি বলেন, বাংলাদেশে যে একেবারে সুশাসন হয় নি তা নয়। কিছু কিছু সংস্কার হয়েছে। তৈরি পোশাক খাতে বড় সংস্কার হয়েছে। বন্ডেড ওয়্যার হাউজ হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রবাসীদের ভুমিকা বড়। তাদের পাঠানো অর্থ তৈরি পোশাক খাতের আয়ের চেয়েও বেশি। তবে ওই অর্থ গ্রামে চলে যায়, শহরে আসে না। তিনি বলেন, দক্ষ শ্রমিক পাঠানোর কথা বলা হয়। ওদের পাঠালে টাকাও আসবে না, ওরাও আসবে না কিন্তু অদক্ষ শ্রমিকরাই টাকা পাঠায়। নিজেরাও ফিরে আসে।

তত্ত্বাবধান সরকারের সাবেক উপদেস্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন, গবেষনা পরিচালক কাজী আলী তৌফিক, মিনহাজ মাহমুদ, বিরু প্রকাশ পাল, মাঈনুল হক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!