শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

‘শিশুশ্রম দূরীভূত করে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে’

  • আপডেট হয়েছে : বুধবার, ২ মে, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শিশুশ্রম দূরীভূত করে তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।

শিশু অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যদের কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘এ অঞ্চলের একদেশ অন্যদেশের সাথে অভিজ্ঞতা বিনিময় করে শিশু দারিদ্র্য কমিয়ে আনার ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে।’

আজ বুধবার ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউনিসেফ আয়োজিত দু’দিনব্যাপী ‘সাউথ এশিয়া পার্লামেন্টারিয়ান প্লাটফরম ফর চিলড্রেন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।

সংসদ সদস্যগণ শিশুদের অধিকার সুরক্ষায় গূরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে তিনি বলেন, ‘শিশুদের উন্নয়নে সংসদ সদস্যগণ সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেন। বিশেষ করে মহিলা ও শিশু বিষয়ক, শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো শিশু দারিদ্র্য কমিয়ে আনতে সুপারিশমালা প্রণয়ন করতে পারে।’

স্পিকার বলেন, শিশু বান্ধব বাজেট প্রণয়নের মাধ্যমে ঝরেপড়া শিশুদের নগদ অর্থ প্রণোদনা দিয়ে বিদ্যালয়মূখী করা যেতে পারে। ফলশ্রুতিতে শিশু শ্রম হ্রাস পাবে এবং সামগ্রিক দারিদ্র্য উন্নয়ন সূচকের উন্নতি হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই বিনামূলে বই বিতরণ করছে। দরিদ্র ও মেধাবী বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে। মিডডে মিল চালুকরণ, ল্যাকটেটিং মাদার ভাতা, প্রসূতিকালীন ছুটি প্রভৃতি নিশ্চিতকরণের মাধ্যমে মহিলা ও শিশুদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখছে।’

তিনি বলেন, সুস্থ্য শিশু পাওয়ার পূর্ব শর্ত হলো মায়েদের পুষ্টির নিশ্চয়তা। কেননা গর্ভবতী মায়েদের পুষ্টি গর্ভাবস্থায় শিশুদের প্রাথমিক বিকাশে সহায়তা করে, যা সুস্থ শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ইউনিসেফের দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডেপুটি ডিরেক্টর ফিলিপ কোরি’র সঞ্চালনায় দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর মিজ জেন গফ ও সার্ক-এর সোশ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর রিশফা রাশেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশসমূহের সংসদ সদস্যগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

খবর বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft