1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আজ পবিত্র শবে বরাত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

আজ পবিত্র শবে বরাত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৬১ বার পড়া হয়েছে

আজ দিবাগত রাত পবিত্র শবে বরাত । সৌভাগ্যের রজনী। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মহিমান্বিত এই রাত ইবাদত-বন্দেগির। পাপ-পঙ্কিলতা থেকে নিষ্কৃতি লাভের। এ রাতে মহান আল্লাহ্‌তায়ালা তার বান্দাদের প্রতি রহমত ও বরকত নাজিল করেন। এ কারণেই এ রাতকে লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী বলা হয়। শবেবরাত ফার্সি শব্দ। ‘শব’ অর্থ রাত আর ‘বরাত’ অর্থ ভাগ্য। শবেবরাত অর্থ ভাগ্যরজনী। প্রতি বছরের মতো এবারও শবেবরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান রাতভর ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন। ইসলামিক ফাউন্ডেশন এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

পবিত্র এ রজনী উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। পবিত্র শবেবরাত উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ, প্রবন্ধ, সম্পাদকীয় প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো শবেবরাতের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। শবেবরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগি ও কোরআন তিলাওয়াত করে কাটিয়ে থাকেন। এছাড়া দোয়া, মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হবে ধর্মীয় আলোচনার।

এদিকে শবেবরাতের রাতে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে। পবিত্র শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবেবরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft