1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

‘তিস্তা চুক্তি চুড়ান্ত হওয়ার অপেক্ষায় বাংলাদেশ’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তিস্তার পানি বন্টন প্রশ্নে এবার ভারত তার আগের প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তিটি চুড়ান্ত করবে। তাই বাংলাদেশ চুক্তিটি চুড়ান্ত হওয়ার অপেক্ষায়।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে “ওর্য়াকশপ অন এসেসমেন্ট অব দ্যা স্ট্যাট অফ ওয়াটার রিসোর্সেস” শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরকালে তিস্তা চুক্তির কোন সম্ভাবনা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম বলেন, “আমি কোন সময় বেধে দিতে পারি না। তবে আমি বলতে পারি ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তির ব্যাপারে কাজ করছে ও তারা এ বিষয়ে আন্তরিক। ”

এ প্রসঙ্গে মন্ত্রী স্বীকার করেন, “যে কোন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পেক্ষাপটে এ ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। আমরা সবাই সে সম্পর্কে অবহিত রয়েছি। ”

তিনি আরো বলেন, “অবশ্যই বাংলাদেশ তিস্তার পানির যৌক্তিক ও ন্যায় সঙ্গত দাবির বাস্তবায়ন চায়। এটা আমাদের দেশের কৃষির জন্য শুধু নয়। নদী রক্ষার জন্য ন্যায্য হিস্যা দরকার। তিস্তা নদীর পানির প্রবাহ বিগত দুই বছর আগে হঠাৎ করে বেশি হ্রাস পেয়েছে। ”

দুই প্রধানমন্ত্রীর বেঠকে তিস্তা ব্যারেজ ইস্যু আলোচনার জন্য কোন এজেন্ডা হিসাবে থাকবে কিনা তা বলতে অস্বীকার করেন পানি সম্পদ মন্ত্রী। তিনি বলেন, “যখন বড় ধরনের কোন আলোচনা দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে হয়, এজেন্ডার বাইরে অনেক বিষয় সেখানে উঠে আসে। এমনকি সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকের পরেও নিজেদের মধ্যে আলোচনা হয়ে থাকে। ”

– See more at: http://www.bd24live.com/bangla/article/123214/index.html#sthash.s6vXl6wL.dpuf

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!