মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী

গাইবান্ধার পলাশবাড়ীর প্রাইভেটকার চালক রাসেলের ঢাকায় বাসচাপায় পা বিচ্ছিন্ন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে গ্রিন লাইন বাসের চাপায় পিষ্ট হয়ে রাসেল নামের এক প্রাইভেট কার চালকের বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানিয়েছেন, এ ঘটনায় শাহবাগ থানায় ঘাতক গ্রিন লাইন বাস ও এর চালক কবির হোসেন আটক রয়েছে।

গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করেন এপিআর এনার্জি বিদ্যুৎ প্রজেক্টের সিকিউরিটি ম্যানেজার ইমতিয়াজ। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ও পরে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

আহত রাসেলের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তার বাবার নাম শফিকুল ইসলাম।

ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, আহত রাসেলকে গুরুতর অবস্থায় হাসপাতালে ইমতিয়াজ নামে এক ব্যক্তি নিয়ে আসেন। তারপর প্রাথমিক চিকিৎসা দিয়ে স্কয়ার হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, রাসেল একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। তার গাড়িতে গ্রীন লাইন পরিবহনের বাসটি ধাক্কা দিলে তার প্রতিবাদ জানাতে বাসটি থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাসটি তার উপর দিয়েই চালিয়ে দেন চালক।

পথচারী ইমতিয়াজ জানান, দুপুরে গ্রীন লাইন পরিবহনের বাসটি যাত্রাবাড়ী ফ্লাইওভারের ঢালে এসে রাসেলকে চাপা দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft