1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

রংপুরে নিখোঁজ যুবকের লাশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

রংপুরে একদিন আগে নিখোঁজ জুয়েল রানা (২৪) নামে যুবকের লাশ একটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত জুয়েল রানা রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের মেকুড়া নয়াটারী এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি ভুট্টাক্ষেতে তার লাশ পাওয়া যায়।

রংপুর কেতোয়ালি থানার ওসি বাবুল মিঞা বলেন, বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলে করে পাশের দেউতি বাজার যান জুয়েল। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকাল ৯টার দিকে স্থানীয়রা ভুট্টাক্ষেতে মাথা মাটি চাপা দেওয়া অবস্থায় জুয়েলের লাশ দেখতে পান। খবর পেয়ে তার স্ত্রী গিয়ে জুয়েলের লাশ শনাক্ত করেন।

তিনি বলেন, জুয়েলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

জুয়েলকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ভুট্টা ফেলে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!