1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে জেলা শিবিরের সভাপতি ও উপজেলা শিবিরের সেক্রেটারি গ্রেফতার - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

পলাশবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে জেলা শিবিরের সভাপতি ও উপজেলা শিবিরের সেক্রেটারি গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ১২৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে আজ ২৭ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক ১০ টা ৩০ মিনিটের সময় গোপন বৈঠক চলাকালে পুলিশের বিশেষ অভিযানে গোপন বৈঠককারি শিবিরের নেতাকর্মীরা সটকে পড়ে এসময় পুলিশ গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশারফ হোসেন রাসেল ও পলাশবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আল আমিন কে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, জনমনে আতংঙ্ক সৃষ্টি ও সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডে বাধা সৃষ্টি করতে ষরযন্ত্রের অংশ হিসাবে গোপন বৈঠক করার খবরে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করলে বৈঠককারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। এসময় ছাত্র শিবিরে এ দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। এদের কাছে কিছু বই ও বিস্ফোরক দ্রব্যের আলামত পাওয়া যায়। গ্রেফতারকৃত ছাত্র শিবিরের নেতাদের বিরুদ্ধের বিজ্ঞ আদালতে নাশকতার মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অত্র থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে আগামীকাল ২৮ এপ্রিল শনিবার তাদের আদালতে প্রেরন করা হবে।

গ্রেফতারকৃত জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশারফ হোসেন রাসেল (২৪) ফুলছড়ি উপজেলার গোয়ালনা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আল আমিন (২২) পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft