সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

সৌদি আরবে সিনেমা হলে নামাজের জন্য আলাদা রুম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৬৫ বার পড়া হয়েছে

গত ২১ এপ্রিল থেকে সৌদি আরবে চালু হয় সিনেমা হল। দীর্ঘ ৩৫ বছর পর হলিউডের ব্ল্যাক প্যান্থার ছবিটি দিয়ে দেশটির রাজধানী রিয়াদে সিনেমা হলের যাত্রা শুরু হয়। সেখানে দেখা গেছে দর্শকের উপচে পড়া ভিড়।

সিনেমা হল চালুর মধ্য দিয়ে দেশটি নতুন এক সাংস্কৃতিক যুগের পথে যাত্রা করেছে- এমনটাই ভাবছেন বিশ্ব সংস্কৃতিকর্মীরা। তবে এটাকে অনেকেই ধর্মীয় রীতিনীতি পালনের সঙ্গে সাংঘর্ষিক বলেও সমালোচনা করছেন।

এই সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছে হল মালিকপক্ষ। হলিউড রিপোর্টারের এক সংবাদে জানা যায়, সিনেমা চলাকালীন নামাজের সময় যেন হলে দর্শক নামাজ পড়তে পারে সেজন্য আলাদা রুমের ব্যবস্থা করা হচ্ছে।

গত মঙ্গলবার সিনেমাকনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব থিয়েটার ওনার্সের প্রেসিডেন্ট জন ফিথিয়ান জানান, আসন্ন রমজান মাস উপলক্ষেই এই ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, এখন থেকে নতুন যে হলগুলো নির্মাণ করা হবে, সেগুলোর প্রতিটিতে অবশ্যই নামাজের জন্য নির্ধারিত রুম তৈরি করা হবে।

প্রসঙ্গত, সৌদি আরবের নাগরিকরা সর্বশেষ ১৯৭০ সালে সিনেমা দেখেছিলেন। তখন দেশটির কট্টরপন্থী ধর্মীয় নেতাদের চাপে সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft