1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মৃত্যুর খবর গুজব, এটিএম শামসুজ্জামান সম্পর্কে সর্বশেষ কী জানা যাচ্ছে - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

মৃত্যুর খবর গুজব, এটিএম শামসুজ্জামান সম্পর্কে সর্বশেষ কী জানা যাচ্ছে

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

হঠাৎ করেই গত কয়েক দিন থেকে গুজব ছড়িয়ে যায় এ টি এম শামসুজ্জামান অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি। এমনকি এটাও শোনা যায় তিনি নাকি মারা গেছেন। বিষয়টি শোনার পরপরই তার বাসায় ছুটে যান বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। সেখানে থেকে ফিরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জায়েদ খান বলেন, ‘এ টি এম শামসুজ্জামান ভাই আজ শুটিং করছেন পুবাইলে। তিনি একেবারেই সুস্থ, মঙ্গলবার আমি উনার বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি বাসায় বসে পত্রিকা পড়ছেন, একেবারেই সুস্থ। কোনো অসুখও হয়নি তার। গতকালই (মঙ্গলবার) জানিয়েছেন তিনি আজ সকাল থেকে শুটিং করবেন পুবাইলে।’

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বিব্রতকর উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘আসলে কিছু মানুষ আছে, তারা নিজেরা ক্রেডিট নেওয়ার জন্য একটা কথা ভালো করে না শুনেই স্ট্যাটাস দেন। তাও আবার এ টি এম শামসুজ্জামান ভাইয়ের মতো সিনিয়র শিল্পীকে নিয়ে। বিষয়টি নিয়ে তিনি নিজেও বিব্রত বোধ করেছেন। অনেকেই বাসায় ফোন করে খবর নিচ্ছেন। আসলে আমরা যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর ছড়াই, তাদের আরো বেশি সচেতন হওয়া জরুরি।’

এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের বর্ষীয়ান কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করে লেখক হিসেবে সুনাম অর্জন শেষে অভিনয়ে স্থায়ী হন এ টি এম শামসুজ্জামান।

১৯৬১ সালে উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান এ টি এম শামসুজ্জামান। ১৯৬৫ সালে সর্বপ্রথম চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেন। ছবির নাম ‘জলছবি’ এবং এর পরিচালক ছিলেন এইচ আকবর। এই চলচ্চিত্রের মাধ্যমেই অভিনেতা ফারুক যাত্রা শুরু করেন।

এ টি এম শামসুজ্জামান বিভিন্ন পরিচালকের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেন। তাদের মধ্যে খান আতাউর রহমান, কাজী জহির, সুভাষ দত্ত অন্যতম। ১৯৬৫ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। প্রথম অভিনীত ছবি ‘ন্যায়ী জিন্দেগী’ যা শেষ পর্যন্ত সমাপ্ত হয় নি।

পরিচালনার প্রথম ছবি ‘এবাদত’। ২০০৬ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি মোটামুটি দর্শকপ্রিয়তা লাভ করলেও এ টি এম শামসুজ্জামান আর কোনো চলচ্চিত্র পরিচালনার কাজে হাত দেননি।

এ পর্যন্ত শতাধিক চলচ্চিত্রের চিত্রনাট্যকার এবং তিন শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। বর্তমানে তিনি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বারবার। তিনি নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক ও সহচর মনে করেন। যা বিভিন্ন সময়ে সভাসমিতিতে বলে আসছেন। তবে স্বাধীনতা যুদ্ধের সময় বেতার কেন্দ্রে কাজ করার সময় তার ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে বিতর্কও রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft