শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

স্ত্রীর মামলায় মডেল আসিফ কারাগারে

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ১৭০ বার পড়া হয়েছে

স্ত্রী মিমা শাহ অরণির করা নির্যাতন মামলায় মডেল কাজী আসিফ রহমানকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। ২৩ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজমের আদালতে তাকে হাজির করে পুলিশ।

এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেন।

২২ এপ্রিল উত্তরা থেকে স্ত্রী মিমা শাহ অরণির করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় মডেল আসিফকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই রাজিব।

এস আই রাজিব বলেন, ‘তার স্ত্রী কোর্টে নারী নির্যাতন বিষয়ক একটি মামলা করেছিলেন। কোর্ট থেকে আমাদের কাছে এ বিষয়ে ওয়ারেন্ট আসে। এরপর আমরা তাকে উত্তরা থেকে গ্রেফতার করে আজ সকালে কোর্টে উপস্থিত করেছি।’

এদিকে তার স্ত্রী অরণি বলেন, ‘গত ৩ মার্চ আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। কারণ স্ত্রী ও সন্তানের অধিকার সে দেয়নি। এমনকি বিভিন্ন সময় আমাকে শারীরিক নির্যাতনও করেছে আসিফ।’

উল্লেখ্য, ২০১৫ সালে আসিফ ও অরণি বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। আসিফ ইতোমধ্যে বেশকিছু বিজ্ঞাপনের মডেল হয়ে নজর কেড়েছেন। এরপর নিয়মিত ছোট পর্দায় কাজ করে চলেছেন তিনি। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ঘাসফুল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সর্বাধিক আলোচনায় আসেন এই শিল্পী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft