মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিক্ষকের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর এটিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সাজ্জাদুল করীম টিপুকে দ্রুত বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।

আজ ২৩ এপ্রিল সোমবার দুপুরে এই মানববন্ধন কর্মসূচিতে গাইবান্ধা-সীচাপাচপীর সড়কে বিক্ষুব্ধ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, অভিভাবক এবং সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের অনেকের মেয়ে, ভাতিজি, নাতনি ওই বিদ্যালয়ে পড়াশুনা করে। এই ঘটনার পর থেকে আমরা অনেক অতংকে থাকি। তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে নাকি চুপি সারে ধর্ষণ করা হচ্ছে। তবে ধর্ষক টিপুকে অন্যান্য শিক্ষকরা সহযোগীতা করছেন বলে আমাদের ধারনা। আগামী দিনে এই শিক্ষকের কাছে আর কাউকে যেন ধর্ষিত হতে না হয় সেজন্য অভিযুক্ত লম্পট শিক্ষককের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। চন্ডিপুর এটিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা অভিযুক্ত শিক্ষক টিপুর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করতে দেয়নি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft