শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গোবিন্দগঞ্জে নব বধুকে শ্বাসরোধে হত্যা : বাথরুম থেকে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেলা খরচের টাকা না পেয়ে নব বধূকে মারপিট অতঃপর বাথরুম থেকে ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে , উপজেলার গুমানীগঞ্জ ইউপির মিরকুচি মদনতাইড় গ্রামের চুন্নু মিয়ার পুত্র মুনিম এর বিবাহিতা স্ত্রী র্উমী বেগম (২০) এর নিকট তার স্বামী গত শুক্রবার রাতে বৈশাখী মেলা খরচের জন্য ১০ হাজার টাকা চাইলে উরমী বেগম তার বাবাকে মোবাইল ফোনে জানায়। একপর্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং নববধুকে মারপিট করে। পর দিন শনিবার সকাল ৯ টায় বাথরুম থেকে উর্মীর ঝুলান্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। নিহত উর্মী একই উপজেলার কোচাশহর ইউপির জগনাথপুর গ্রামের আজাদুল ইসলাম রাজা মিয়ার কন্যা। গত ৭/৮ মাস পূর্বে তাদের বিয়ে হয়।

এ দিকে পরিবারের অভিযোগ মুনিম মাঝে মধ্যেই টাকা দাবী করে উর্মীকে মারপিট করে আসতো । গত রাতেও বৈশাখী মেলা করার জন্য ১০ হাজার টাকা দাবী করলে উর্মী রাতে বাবার নিকট মোবাইল ফোনে জানিয়েছে। টাকা না পেয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার পর রাতেই উর্মীকে স্বাসরোদ্ধ করে হত্যা করে আত্নহত্যা দেখানোর জন্য পরিবারের লোকজন গলায় ওরনা বেঁধে বাথরুমের ভিতর রাখা হয়েছে বলে মেয়ের পরিবার অভিযোগ করেছে।ঘটনার পর থেকে মুমিনের পরিবারের লোকজন পালিয়েছে।

অপরদিকে পুলিশ জানিয়েছেন,লাশের শরীরের মারপিটের চিহ্ন রয়েছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft