মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

পলাশবাড়ীতে মরা গরুর মাংস বিক্রি কালে হাতে-নাতে কসাই আটক: ভ্রাম্যমান আদালতে ২১ দিনের কারাদন্ড

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
  • ১১৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে মরা গরুর মাংস বিক্রি কালে হাতে-নাতে কসাই তারা মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় ভ্রাম্যমান আদালতে আটককৃত কসাইয়ের ২১ দিনের জেল এবং ৬ মাস মাংস বিক্রয় বন্ধের সাজা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,উপজেলার মনোহরপুর ইউনি- য়নের খামারমামুদপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে পেশাদার কসাই তারা মিয়া একই গ্রামের দুলা মিয়ার মালিকানাধীন আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি অসুস্থ বকনা গরু মাত্র ৮ হাজার চাকায় কিনে নেন।

এদিকে;প্রায় মৃত্যুমুখে পতিত গরুর মালিক দুলা মিয়ার বাড়ী থেকে জবাই করার উদ্দেশ্যে গরুটি সরাসরি রিক্সাভ্যান যোগে স্থানীয় গোডাউন বাজারে নেয়া হয়।
গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার হরিণাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরা গরুর মাংস উদ্ধারসহ কসাই তারা মিয়াকে হাতে-নাতে আটক করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও সহকারি কমিশনার (ভূমি) মো.আরিফ হোসেন অবগত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ভ্রাম্যমান আদালতে ধৃত কসাই তারা মিয়ার ২১ দিনের জেল তৎসহ ৬ মাস কোন প্রকার গরু-ছাগল জবাই নিষিদ্ধ ঘোষনা করে রায় প্রদান করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft