শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা আর নেই

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

না ফেরার দেশে চলে গেলেন নায়িকা ফারজানা ববি। তিনি ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা ছিলেন।

শুক্রবার রাত ১০টায় উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি।

শনিবার বাদ জোহর তার জানাজা শেষে আজিমপুর গোরস্থানে লাশ দাফন করা হয়। তিনি বাংলা চলচ্চিত্রের সর্বাধিক গানের নৃত্য পরিচালক মাসুম বাবুলের স্ত্রী।

 ফারজানা ববির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নায়ক জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘গত রাতে একটি অনুষ্ঠানে আমি আর মাসুম বাবুল ভাই যাচ্ছিলাম। হঠাৎ করে উনার বাসা থেকে খবর আসে যে ববি ভাবি হাসপাতালে। আমরা তখনই হাসপাতালে যাই। গিয়ে দেখি ভাবি মারা গেছেন।’

পারিবারিক সূত্রে জানা যায়, ববি ব্রেইন স্টোকে মারা যান।

নায়িকা ফারজানা ববি ‘পাগলী’ ছবিতে অভিনয়ের জন্য সবার নজর কাড়েন। ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা ছিলেন তিনি। এ ছাড়া বেশকিছু ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft