
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়ার নির্দেশে গোটা জেলা জুরে মাদক জুয়া ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা জেলা পুলিশ বিভাগ।
এরই ধারাবাহিকতায় পলাশবাড়ীতে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্র জানায়,বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরিশাল ইউপি’র মাদক অধ্যূষিত এলাকা রাইগ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে আবু জাফর কবির (৪৮) ও সদর ইউপি’র গিরিধারীপুর গ্রামের (ব্র্যাক মোড়) মোজাম্মেল হকের ছেলে সোলেয়মানকে (৩০) ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ।
থানার এসআই তয়ন কুমার ও এসআই আঃ রউফ পৃথক অভিযান চালিয়ে এসময় ২ মাদক কারবারী প্রত্যেকের নিকট ২৫ পিস করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।