1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে শনিবার গাইবান্ধা জেলা শহরের ১নং রেলগেট সংলগ্ন ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। হরিজন ঐক্য পরিষদ, জনউদ্যোগ ও অবলম্বন মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাগরিক পরিষদ জেলা সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হরিজন ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলার আহবায়ক কীর্তন বাশফোর, সদস্য সচিব রাজেশ বাশফোর, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা সভাপতি সন্তোষ বাশফোর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদ নেতা নুর মোহাম্মদ বাবু, আওয়ামী লীগ নেতা নির্বানেন্দু বর্মন ভাইয়া, সাংবাদিক শামীম আল সাম্য, অ্যাড. মোহাম্মদ আলী, দলিত নারী নেত্রী মহুয়া বাশফোর, দলিত নেতা কিসমত বাশফোর, উজ্জ্বল বাশফোর, স্বপন বাশফোর, প্রদীপ বাশফোর প্রমুখ।

বক্তরা বলেন, বর্তমানে বাংলাদেশে দলিত জনগোষ্ঠী প্রায় ৬৫ লাখ। এরা সকলেই প্রান্তিক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী তার জন্ম ও পেশার কারণে সমাজে নানাভাবে বঞ্চনা ও বৈষম্যের শিকার। এই দলিত জনগোষ্ঠী মূল জনগোষ্ঠীর তুলনায় অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকায় জাতীয় বাজেটে বরাদ্দকৃত অর্থ এবং সরকারি সেবাসমূহ থেকে এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় আগামী ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠী উল্লেখ করে বিশেষ বরাদ্দ প্রদানের এবং বরাদ্দের পরিমাণ বৃদ্ধির দাবি জানান বক্তারা। এছাড়াও দলিত জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে কোটা বরাদ্দ দেওয়া, বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, বাজেটের সঙ্গে সঙ্গে জাতীয় পরিকল্পনায় দলিত জনগোষ্ঠীকে নিয়ে আসার দাবী জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!