শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

চট্টগ্রামে প্রবাসী নুরুল আলম হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিদেশ ফেরত নূরুল আলম হত্যা মামলায় ৫ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ৫ম অতিরিক্ত মহানগর জজ আদালত এ রায় ঘোষণা করেন।

আরো পড়ুন…
নারায়ণগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর বিষপানে মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় পুলিশ আত্মহননের চেষ্টাকারী স্বামীকে আটক করার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে তারও মৃত্যু হয়।

সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মীম আক্তার (২২) সুনামগঞ্জের ধর্মপাশা থানার হলুদিয়াকান্দি গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। ঘাতক স্বামীর নাম রেজাউল করিম (২৭)। রেজাউল করিমের বাড়ি জামালপুর জেলার সদর থানাধীন শ্রীবাড়ি গ্রামে। তার পিতার নাম জামালউদ্দিন।

নিহত মীম আক্তারের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, তিন বছর পূর্বে দু’জন প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় বসবাস শুরু করেন। ২-৩ দিন পূর্বে শিমরাইল উত্তরপাড়া ওয়াসিম মিয়ার ভাড়াবাড়িতে উঠেন তারা। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত।

সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) মো. শরফুদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কোনো এক সময়ে মীমকে ঘরের ভেতরে শ্বাসরোধে হত্যা করে রেজাউল।

স্ত্রীকে হত্যার পর রেজাউল তার পিতাকে ফোন করে হত্যার কথা স্বীকার করে এবং তার পিতাকে পালিয়ে যেতে পরামর্শ দেয়। এরপর সে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে রেজাউলের পিতা মো. জামালউদ্দিন ঘটনাস্থলে এসে ছেলের বউয়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এদিকে রেজাউল স্থানীয় সুগন্ধা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিল। খবর পেয়ে সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোজাম্মেল ওই ক্লিনিক থেকে তাকে আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৫টায় রেজাউল করিম মারা যায়।

পুলিশ নিহত মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft