1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ট্রাম্প টাওয়ারে আগুনে একজন নিহত, অগ্নিনির্বাপন কর্মীদের ট্রাম্পের ধন্যবাদ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

ট্রাম্প টাওয়ারে আগুনে একজন নিহত, অগ্নিনির্বাপন কর্মীদের ট্রাম্পের ধন্যবাদ

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৭৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে আগুন লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ দমকলকর্মী। ভবনটির ৫০তম তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যাঞ্জেলিকা কনরয় সিএনএনকে জানিয়েছেন, নিহত ব্যক্তি বিল্ডিংয়ের ৫০তম তলায় ছিলেন অগ্নিকাণ্ডের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাতের দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, আহত চার দমকলকর্মী আশঙ্কামুক্ত। ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, আগুন লাগার সময় ট্রাম্প পরিবারের কেউ টাওয়ারে ছিলেন না।

এই বিল্ডিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসা ও অফিস রয়েছে। তবে বর্তমানে তিনি এখানে থাকেন না।

নিহত ব্যক্তি ৬৭ বছর বয়স্ক টড ব্র্যাসনার। তিনি একজন আর্ট ডিলার ছিলেন।

তার সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটি আগুনে পুড়ে গেছে। সেখানে অগ্নিনির্বাপক স্প্রিংকলার ছিল না।

ভবনের আগুন নিভে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় সে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে তিনি অগ্নিনির্বাপন কর্মীদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ভবনটি যে অত্যন্ত মজবুত করে বানানো হয়েছে, তাও জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft