সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

‘বিএনপি নেতাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে হস্তক্ষেপ করছে না সরকার’

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

 

‘বিএনপি নেতাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে হস্তক্ষেপ করছে না সরকার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৪ এপ্রিল) ধানমণ্ডিতে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতার বিরুদ্ধে দুদকের চলমান তদন্ত দলটির নেতাদের অস্বাভাবিক আর্থিক লেনদেনের কারণে হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল বলেন, ‘এখানে সরকারের কোনো হাত নেই। দুদক (দুর্নীতি দমন কমিশন) তার নিয়মমাফিক কাজ করছে। বিএনপি নেতারা ১২৫ কোটির লেনদেন করেছে। তাদের এই লেনদেনের বিষয়ে তদন্ত করতেই বিএনপি নেতাদের ডেকেছে দুদক।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতাকেও দুদক তলব করেছে। এমনকি আওয়ামী লীগের এক এমপিকে দুদকের তদন্তের পর জেলে পাঠানো হয়েছে।’

দলটির জিএস বলেন, ‘দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীনভাবে কাজ করছে। অতীতে কোনো সরকারের সময় রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারেনি।’

এসময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান, সংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft