1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচেনে বিএনপিসহ সকল দল অংশ গ্রহণ করবে : তোফায়েল আহমেদ

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে।
আজ শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। মহিউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ এই স্মরণ সভার আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে স্মরণ সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, জাতীয় পার্টি জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ বক্তব্য রাখেন।
তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। এর বাইরে কিছু চিন্তা করার সুযোগ নেই। সে সময় সরকার নির্বাচন কমিশনকে চাহিদা মোতাবেক সবধরনের প্রয়োজনীয় সহযোগিতা করবে। আমি মনে করি প্রতিটি দল আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিকে বিএনপি রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে সাম্প্রদায়িক শক্তির জন্ম দিয়েছিল। বাংলাদেশ গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশে সাপ্রদায়িকতার কোন স্থান নেই।
তিনি বলেন, মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর বিশ্বস্থ ও খুব কাছের বন্ধু ছিলেন। সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি বঙ্গবন্ধুর সাথে ছিলেন। মত ও পথের ভিন্নতা থাকলেও তিনি বড় মাপের নেতা ছিলেন। তিনি অভিজাত পরিবারে জন্ম নিলেও বঙ্গবন্ধুর মত গরীব ও দুখী মানুষের নেতা ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!