1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দেশব্যাপী কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হচ্ছে আজ থেকে - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেশব্যাপী কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হচ্ছে আজ থেকে

  • আপডেট হয়েছে : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

আজ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিনামূল্যে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়েরর শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ সরবরাহ করবে। আজ রবিবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ২০তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ।

স্বাস্থ্য অধিদপ্তরের (রোগ নিয়ন্ত্রণ ও এলডি সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা এ কথা জানিয়ে বলেন, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশের সব প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫-১২ বছর বয়সী শিশু এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ১২-১৬ বছর বয়সী শিশুকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

তিনি বলেন, ৫-১৪ বছরের শিশুদের মধ্যে কৃমি সংক্রমণের হার সবচেয়ে বেশি, প্রায় ৩২ শতাংশ। এ ছাড়া, শূন্য থেকে ৪ বছর বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার ৭ শতাংশ, ১৫-২৪ বছর বয়সীদের মধ্যে এই হার ১৫ শতাংশ, ২৫-৪৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৭ শতাংশ এবং ৪৫-৫৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৫ শতাংশ।

সানিয়া তহমিনা বলেন, যাদের পেটে কৃমি বেশি, ওষুধ খেলে তাদের বমি বমি ভাব হতে পারে। এ ছাড়া পেট ও মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এগুলো বড় ধরনের কোনো সমস্যা নয়। এসব উপসর্গ দীর্ঘ সময় থাকে না।

একই সাথে তিনি খালি পেটে কৃমিনাশক ওষুধ না খাওয়া, ওষুধ খাওয়ার পর বেশিক্ষণ রোদে না থাকা, পিটি বা প্যারেড না করার পরামর্শ দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft