1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোপালগঞ্জের মকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৬ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

গোপালগঞ্জের মকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৬

  • আপডেট হয়েছে : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মকসুদপুরে একটি নৈশ বাস খাদে পড়ে ৬জন নিহত এবং আরো অন্তত ২৫ জন যাত্রীআহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রী নিহত হন। আহত হন আরো অন্তত ২৫ জন যাত্রী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে মকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা ও মকসুদপুরের চারটি টিম হতাহতদের উদ্ধার কাজে নেমে পড়ে। আহত যাত্রীদের ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন
মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত
এর আগে ২৯ মার্চ গাজীপুর জেলার সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর হাইওয়ে পুলিশের এসআাই আ. মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খালি ট্রাক দাড়াঁনো ছিল। এসময় ময়মনসিংহগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। নিহতেদের পরিচয় পাওয়া যায়নি।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মাইক্রোবাস থেকে বের করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!