1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় ৫০ সৈন্য নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান জঙ্গিরা সৈন্যদের পোশাক পরে একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। এই আত্মঘাতী ও বন্দুক হামলায় অন্তত ৫০ সৈন্য নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী একথা জানিয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার মাজার-ই-শরীফের কাছে দুজন হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সাত জন নিহত হয়। এছাড়াও তারা সৈন্যদের লক্ষ্য করে একটি মসজিদ ও ক্যান্টিনে বন্দুক হামলা চালায়।
এই ঘটনায় এক হামলাকারীকে আটক করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, হামলায় ‘অর্ধশতাধিক’ আফগান সৈন্য নিহত হয়েছে।
অন্যদিকে আফগান কর্মকর্তারা জানান, এই হামলায় আট জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
তালেবান জঙ্গিরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আফগানিস্তানে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল জন নিকোলসন ‘এই নিষ্ঠুর হামলার’ ইতি টানার জন্য কমান্ডোদের প্রশংসা করেন।
এএফপি’র এক সংবাদদাতা জানান, শুক্রবারের হামলার সময় ঘাঁটির ওপর বেশ কয়েকটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। পরে অ্যাম্বুলেন্সে করে নিহতদের লাশ নিয়ে যাওয়া হয়।
বালখ প্রদেশের এই ঘাঁটিই আফগান আর্মির ২০৯তম কোর্পস।
এর আগে মার্চ মাসের গোড়ার দিকে একটি সামারিক ঘাঁটিতে সর্বশেষ বড় ধরনের হামলা চালায় জঙ্গিরা।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!