1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৫ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

মেহেরপুরে শিশু শিল্পীদের চিত্র প্রদর্শনী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

মেহেরপুরে শিশু শিল্পীদের রং-তুলিতে আঁকা চিত্র প্রদর্শনী হলো। আজ শুক্রবার নগরের প্রাণকেন্দ্রে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এ চিত্র প্রদর্শণীর অয়োজন করা হয়। প্রদর্শনীর নামকরণ করা হয় ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ ও তার সম্মুখ যাত্রা’। মেহেরপুরের ‘চিত্রকোণ আঁকাশেখা’ এর আয়োজনে চারুশিল্পী গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।
দর্শনার্থীরাও মুগ্ধ শিশুদের রং-তুলিতে আঁকা চিত্র দেখে। যারা আঁকিয়ে তাদের সকলের বয়স ৫ থেকে ৯ বছরের মধ্যে। এসব শিশুরা তাদের ভাবনায় এঁকেছে ঘুড়ি উড়ানো, গ্রামের মেঠো পথ, উন্মুক্ত নির্মল আকাশ, নদী, গ্রাম, মুজিবনগর স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, শীতের সকালে আগুণ জ্বালিয়ে তাপ নেয়া, হাতি, ঘোড়া কত কী। মেহেরপুরের ৫০ জন শিশু শিল্পীর ২শ চিত্র প্রদর্শন করা হয়। এসব শিশুরা মেহেরপুরে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত চারুশিল্পী নুরুল ইসলাম জিবুর ‘চিত্রকোণ আঁকাশেখা’র শিক্ষার্থী।
চারুশিল্পী গোলাম মোস্তফা জানান, শুধু বড়দের চিত্র প্রদর্শনী হবে কেন? শিশুরাও তো স্বপ্ন দেখে তাদের আঁকা চিত্র প্রদর্শনী হোক। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে এবং তাদের এই শিল্পের প্রতি উৎসাহিত করতেই এমন আয়োজন। চিত্রকোণের এ শিক্ষক নুরুল ইসলাম জিবু জানান, তার ছাত্ররা যেভাবে বাংলাদেশকে দেখেছে এবং আগামীতে কেমন দেখতে চায় এমন চিত্রগুলোই প্রদর্শন করা হয়েছে।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!