1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
টাঙ্গাইলে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে একজন নিহত - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী

টাঙ্গাইলে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে একজন নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন। এছাড়া, জেলা নির্বাচন কর্মকর্তা কেন্দ্রটি স্থগিত করেছেন বলেও জানা গেছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রায় এক-দেড়শো লোক ব্যালট পেপার ছিনতাই ও সিল দেয়ার জন্য কেন্দ্রে হামলা চালালে প্রিজাইডিং অফিসারের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একজন নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন বলে জানান।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের ওই ভোট কেন্দ্রে বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাগরদিঘী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেকমত সিকদারের লোকজন ব্যালট পেপারে সিল দিচ্ছে মর্মে খবর ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বাহারের সমর্থকরাসহ এলাকাবাসী সেখানে হামলা চালায়।

এসময় স্কুলঘরের ভেতর থেকে হামলাকারীদের প্রতি কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল মালেক (৪৫) নামের ওই গ্রামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। কেউ আহত হওয়ার কথা জানা যায়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে বৃহস্পতিবার সকালে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশে ওই ভোট কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!