1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

একই রশিতে ঝুলে শালী-দুলাভাইয়ের আত্মহত্যা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৬৬ বার পড়া হয়েছে

শালী ও দুলাভাইয়ের প্রেম বা পরকীয়ার গুঞ্জন প্রায়ই শোনা যায়। কিন্তু সেই প্রেমের কারণে একই সাথে দু’ জনের আত্মহত্যার ঘটনা বিরল । আর এমই এক ঘটনা ঘটেছে ঝিনাইদহে।

পরকীয়ায় বাধা পেয়ে গাছে একই রশিতে ঝুলে শালি ও দুলাভাই আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাতে সদর উপজেলার পূর্ববেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্নি খাতুন ও তার দুলাভাই বিল্লাল হোসেন। পুলিশ দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

সদর উপজেলার নারিকেল বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদিউর রহমান জানান, পূর্বতেতুলবাড়িয়া গ্রামের মন্টু হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সাথে একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে সুমির বিয়ে হয়। এর কিছু দিন পরই সুমির ছোট বোন মুন্নির সাথে বিল্লাল হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়ে।

গত এক সপ্তাহ আগে বিল্লাল ও মুন্নি পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের বাড়ি ফিরিয়ে আনে। পরে মঙ্গলবার রাতে বাড়ির পাশের একটি কড়াই গাছের সাথে একই রশিতে দু’জন ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে মনে হচ্ছে একটি আত্মহত্যা। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!