1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বাসের সাথে সংঘর্ষে এক অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সোমবার রাত দেড়টার দিকে বালুছড়া নতুন বাজার এলাকায় অক্সিজেন-হাটহাজারি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মো. নান্টু (২৮), মো. রফিক (২২) ও মো. জামশেদ (৩০)। আহত মো. রেজাউল আকবরকে (৩২) ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

তারা সবাই পরস্পরের আত্মীয় জানিয়ে ওসি বলেন, নগরী থেকে অটোরিকশায় করে তারা ফটিকছড়ি যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে চারজনকে পাঠানো হয় হাসপাতালে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই চারজনের মধ্যে নান্টু ও রফিককে হাসপাতালে আনার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর জামশেদ চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যান।

ওসি জানান, দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!