মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

রাশিয়ায় শপিংমলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

রাশিয়ার সাইবেরিয়ায় কেমেরোভো শহরের একটি শপিংমলে আগুন লাগার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় রবিবার আগুন লাগার এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

বিবিসি জানায়, শপিং মলের বিল্ডিংয়ের অংশে একটি বিনোদন কমপ্লেক্স এবং একটি সিনেমা হল ও একটি স্থানীয় গণমাধ্যমের অফিস রয়েছে। শপিং মলটিতে শিশুরা আটকা পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, জনপ্রিয় ওই শপিং সেন্টারের মধ্যে একটি চিড়িয়াখানাও রয়েছে। যেখানে গিনিপিগ, ছাগল, বিড়ালসহ নানা পশু রয়েছে।

মস্কো থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত কেমেরোভো এলাকাটি রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত।

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক তাদের প্রতিবেদনে জানায়, উইন্টার চেরি নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের যে অংশে সিনেমা হল এবং বিনোদনের জায়গা ছিল মূলত সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণে সিনেমা হলগুলোর বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। যে কারনে মনে করা হচ্ছে অনেক শিশু এখনো সেখানে আটকা পড়ে আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft