1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সহজ জয় মুম্বইয়ের, হারল কিংস ব্রিগেড

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

কিংস ইলেভেন পঞ্জাবের রানের গতিকে হেলায় পেরিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। হাসিম আমলার সেঞ্চুরিতে ২০ ওভারে ১৯৮ রান তোলে কিংস ইলেভেন পঞ্জাব। তার জবাবে আজ মাত্র ১৫.৩ ওভারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

২৭ বল বাকি থাকতে আট উইকেটে জিতে গেল মুম্বই ইন্ডিয়ান্স। টিমের দুই ওপেনার পার্থিব প্যাটেল ও জোস বাটলারের ঝোড়ো ইনিংসে অল্প সময়েই স্কোরবোর্ডে যোগ হল বিশাল রান।

তিন নম্বরে নেমে নীতীশ রানা ফের হাফ সেঞ্চুরি করলেন। তাঁর ৩৪ বলে ৬২ রানের ইনিংসে ম্যাচ জিতল মুম্বই।

ইন্দোরে আজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ছোট্ট পরিবর্তন করে পঞ্জাব।

ডেভিড মিলারের পরিবর্তে টিমে আসেন শন মার্শ। হাসিম আমলার সঙ্গে ওপেন করতে নামেন মার্শ। তবে খুব বেশিক্ষণ ক্রিজ়ে দাঁড়াতে পারেননি। ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান মিশেল ম্যাকক্লেঘানের ডেলিভারিতে।

তিন নম্বরে নেমে ১৫ বলে ১১ রান করে ফেরেন টিমের উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও। ঋদ্ধি আউট হওয়ার পরে আমলাকে সঙ্গে দিতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল।চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে ম্যাক্সওয়েল ক্রিজ়ে থাকাকালীন অন্য দিক থেকে আক্রমণ জোরদার করেন আমলাও। ম্যাক্সওয়েলের সঙ্গে তৃতীয় উইকেটে ৮৩ রানের পার্টনারশিপ তৈরি করেন আমলা।

জবাবে ব্যাট করতে নেমে পালটা আক্রমণ শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। টিমের দুই ওপেনার পার্থিব প্যাটেল ও জোস বাটলার আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। ২০৫.৫৫ স্ট্রাইক রেট নিয়ে ১৮ বলে ৩৭ রান করেন পার্থিব।

এদিকে ৩৭ বলে ৭৭ রানের ইনিংস খেলে জয়ের পথ সহজ করে দেন বাটলার। স্ট্রাইক রেট ২০৮.১০। ৩৪ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন নীতীশ রানা। IPL-এ পরপর চার ম্যাচে তিন নম্বরে নেমে হাফ সেঞ্চুরি করলেন তিনি। আজ জয়ের পর পয়েন্ট টেবলে ফের এক নম্বরে পৌঁছে গেল মুম্বই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!