1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বন্দুকযুদ্ধে ডিবি পুলিশ খুনের আসামি নিহত - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

বন্দুকযুদ্ধে ডিবি পুলিশ খুনের আসামি নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেই হাসান নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। হাসানের বিরুদ্ধে ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে।

জানা যায়, ঘটনাস্থল থেকে সার্জেন্ট মামুনুর রশীদ ও সার্জেন্ট সোহেল রানার চুরি হওয়া দুইটি পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহত হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে পীরেরবাগের একটি বাসায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ইন্সপেক্টর জালাল নিহত হন। ওই ঘটনায় পুলিশ হাসানের স্ত্রী তানিয়াকে গ্রেফতার করে।

তানিয়া গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বলা হয়েছে, ঘটনার দিন তার স্বামী হাসান পুলিশের কাছ থেকে চুরি করা অস্ত্র দিয়ে ইন্সপেক্টর জালালকে গুলি করে।

রাজধানীতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, আহত ২ পুলিশ
এর অাগে রাজধানী ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। এসময় পাল্টা গুলি চালায় পুলিশ।

এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের একজনের নাম জালাল। সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জানিয়েছেন, ওই বাসায় ডিবির একটি দল অপারেশনে গিয়েছিল। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে।

খবর পেয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। সেখানে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!